শিরোনাম

কমলনগরে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টর ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আবদুল মান্নান (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই মো. রাকিব (১৫) আহত হয়।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার ফজুমিয়ারহাট-চরবসু সড়কের ইটের ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান উপজেলার পূর্ব চর কাদিরা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ট্রাক্টর ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইভাই মান্নান ও রাকিব আহত হয়। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন। আহত রাকিবের অবস্থা আশঙ্কামুক্ত।

basic-bank

Be the first to comment on "কমলনগরে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত"

Leave a comment

Your email address will not be published.


*