শিরোনাম

কলকাতায় মোশাররফ করিম ফ্যান ক্লাব

নিউজ ডেস্ক : মাস কয়েক আগে কলকাতা থেকে ঢাকায় আসেন মোশাররফ করিমের ভক্ত অভিজিৎ দত্ত। তার সম্মানে একটি ঘরোয়া পার্টির আয়োজন করেন মোশাররফ।
সেখানে হাজির হন প্রিন্ট ও মিডিয়াকর্মীরা। অভিজিতের সাক্ষাৎকার নেন। কলকাতা ফিরে গিয়ে গুরুর নামে একটা ফ্যান ক্লাবই খুলে বসেছেন অভিজিৎ। পাগলা এই ভক্ত বলেন, ‘আমার গুরুদেব মোশাররফ করিম। তাকে ভালোবেসে এখানে একটি ফ্যান ক্লাব করেছি। পুরোদমে ক্লাবটির কাজ শুরু হবে আগামী মাস থেকে। তখন গুরুকে অনুরোধ করব আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য এখানে আসতে। তিনি এলে জানতে পারবেন আমার মতো কত পাগল ভক্ত এখানে আছে। আশা করছি ক্লাবটির সদস্যসংখ্যা লাখ ছাড়িয়ে যাবে। ‘

basic-bank

Be the first to comment on "কলকাতায় মোশাররফ করিম ফ্যান ক্লাব"

Leave a comment

Your email address will not be published.


*