শিরোনাম

কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে ২৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পাঠানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত আগামী ২৯ এপ্রিল দিতে পারে যুক্তরাজ্য। তবে যুক্তরাজ্য থেকে আগত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এইদিন বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে একটি প্রতিবেদন দেয়া সাপেক্ষে এটি প্রত্যাহার করা হবে।

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে সন্তোষ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে তিনি এ সন্তুষ্টির কথা জানিয়েছেন ডেভিড ক্যামেরন।

গত ৮ মার্চ বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে ক্যামেরন প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন। ওই দিনই সরাসরি ঢাকা-লন্ডন কার্গো সার্ভিসের ওপর নিষেধাজ্ঞা জারি করে ব্রিটেন। সেই চিঠিতে ক্যামেরন বলেছিলেন, ৩১ মার্চের মধ্যে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে পদক্ষেপ না নিলে ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে।

এ বিষয়ে সিভিল অ্যাভিয়েশনের মুখপাত্র রেজাউল করিম বলেন, ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনকে বিমানবন্দরের নিরাপত্তা তদারকির দায়িত্ব দেয়ার পর বিমান বন্দরের নিরাপত্তার অনেকাংশে উন্নতি হয়েছে। ইতোমধ্যে নেয়া পদক্ষেপে যুক্তরাষ্ট্র সন্তুোষ প্রকাশ করেছে।

উল্লেখ্য, ৩১ মার্চের মধ্যে পদক্ষেপ নেয়ার সময়সীমা বেঁধে দিয়ে ক্যামেরনের চিঠি পাঠানোর পর বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে গত ২৩ মার্চ সরকার ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনের সঙ্গে চুক্তি করে। চুক্তি মোতাবেক রেডলাইন বর্তমানে বিমান বন্দরের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।

basic-bank

Be the first to comment on "কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে ২৯ এপ্রিল"

Leave a comment

Your email address will not be published.


*