নিউজ ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে সবাই যখন ভারতীয় টিভি সিরিয়াল ‘কিরণমালা’ দেখছিল। ওই সময় দুই ভাই-বোন খেলতে গিয়ে উঠানের পাশে পুকুরে ডুবে যায়। বহু খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসাদুর রহমান (৬)আব্দুর সবুর মোল্যার ছেলে এবং মনিরা (৪) মমিনুর মোল্যার মেয়ে।
আসাদুর ও মনিরার চাচা নুরুউদ্দীন মোল্যা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে সবাই ভারতীয় টিভি সিরিয়াল ‘কিরণমালা’ দেখছিল। ওই সময় দুই ভাই-বোন খেলতে গিয়ে উঠানের পাশে পুকুরে ডুবে যায়। বহু খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Be the first to comment on "কিরণমালায় মগ্ন সবাই; পুকুরে ডুবে মারা গেল ভাই-বোন"