শিরোনাম

কুবি ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা

নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিব্ধ হয়ে খালিদ সাইফুল্লাহ নামের এক ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় সোমবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। কুবির নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেন।

রাতেই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।

এদিকে দুপুরে কুবি থেকে ১০ ছাত্র ও দুই বহিরাগতকে আটক করে পুলিশ সুপার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছিল। তাদের ছেড়ে দেয়া হবে নাকি হত্যা মামলা গ্রেফতার দেখানো হবে এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কারো বক্তব্য জানা যায়নি।

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে কুবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলনের সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগের বহিষ্কৃত নেতা ইলিয়াস হোসেন সবুজ গ্রুপের সঙ্গে কুবি ছাত্রলীগ সভাপতি আলিফ গ্রুপের কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সবুজ গ্রুপের ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ নিহত হন।

এ সময় গুলি, ধারালো অস্ত্রের আঘাত ও হল থেকে লাফিয়ে পড়ে আসাদুল ইসলাম রনি, রিয়াজ উদ্দিন, নওশাদসহ আরও অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়। সকালে কুবি ভিসি প্রফেসর ড. আলী আশরাফের সভাপতিত্বে কুবির ৬২তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও রাতেও কুবি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

basic-bank

Be the first to comment on "কুবি ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা"

Leave a comment

Your email address will not be published.


*