শিরোনাম

কেনাকাটায় জনপ্রিয়তা পাচ্ছে ফেসবুক

নিউজ ডেস্ক: উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন ভিত্তিক বেচাকেনা। বিভিন্ন দোকান ঘুরে, যাচাই-বাছাই ও দামাদামি  করে কেনাকাটার যে চল ছিল এখনো সেটা আছে। তবে এর সঙ্গে  যুক্ত  হয়েছে ইন্টারনেটভিত্তিক  কেনাকাটাও। অনেক ক্রেতারাই অভ্যস্ত হয়ে উঠছেন অনলাইন কেনাকাটায়।

ইলেক্ট্রনিক্স কমার্স বা ই-কমার্সের পর এবার অনলাইনে পণ্য কেনাবেচায় নতুন ধারণা নিয়ে এসেছে ফেসবুক কমার্স বা এফ-কমার্স। ই-কমার্সের ওয়েবসাইটগুলোর পাশপাশি ফেসবুকে পেজের মাধ্যমেও চলছে কেনাবেচা।

উদ্যোক্তাদের মতে, নতুনদের পাশাপাশি  বিশ্বের বড় মাপের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এখন তাদের পণ্যের প্রচারে ব্যবহার করছে ফেসবুক। অল্প পুঁজিতে, এমনকি বিনা পুঁজিতে এ ব্যবসা করা যায়। কোনো দোকান ঘর লাগে না, ব্যবসা পরিচালনা করা যায় ঘরে বসেই। তাই নতুন উদ্যোক্তাদের কাছে বেশ জনপ্রিয় এ মাধ্যমটি।

basic-bank

Be the first to comment on "কেনাকাটায় জনপ্রিয়তা পাচ্ছে ফেসবুক"

Leave a comment

Your email address will not be published.


*