শিরোনাম

ক্রিকেটে ফিক্সিংয়ের জনক লন্ডনে গ্রেফতার

নিউজ ডেস্ক : চলতি শতাব্দীর শুরুতে ম্যাচ ফিক্সিং নামের এক ভয়াবহ বিষয় বড় ধরনের আলোড়ন তোলে। পরিবর্তন হয়ে যায় পুরো ক্রিকেট জগতের চেহারাই। ম্যাচ পাতানোর কেলেঙ্কারিতে জড়িয়ে এমন কিছু ক্রিকেটার অসময়ে হারিয়ে যান যাদের মধ্যে অনেকেই হতে পারতেন কিংবদন্তি। এত বড় বিষয়টির শুরুটা সঞ্জীব চাওলা নামক এক ভারতীয়ই করেছিলেন বলে জানায় গণমাধ্যম। ভারতীয় পুলিশের অনুরোধে সেই চাওলাকে লন্ডনে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। শুরু হয়েছে তাকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়াও।

ম্যাচ ফিক্সিং নামক বিষে বিষাক্ত হয়েছে হানসি ক্রনিয়ে, শেন ওয়ার্ন, সেলিম মালিক, মোহাম্মদ আজহারউদ্দিন, অজয় জাদেজা, মনোজ প্রভাকরের মতো ক্রিকেটারের ক্যারিয়ার। পরবর্তীতে স্পট ফিক্সিংয়ের মতো আরেক ক্রিকেট দুর্যোগের আগমনে সেই বিষ পৌঁছে গেছে বাংলাদেশেও। নিষেধাজ্ঞার মেয়াদ ফুরলেও মোহাম্মাদ আশরাফুলের মতো বিরল প্রতিভাকে এখনো ভাবতে হচ্ছে, জাতীয় দলে আদেও কোনোদিন তার যায়গা হবে কিনা।

ফিক্সিংয়ের কারণে হারিয়ে গেছেন ক্রনিয়ের মতো অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজে জুয়াড়িদের কাছ থেকে টাকার বিনিময়ে ম্যাচ ছেড়ে দিয়েছিলেন তিনি। অন্যদিকে শততম টেস্ট খেলার স্বপ্ন পূরণ হয়নি ভারতের সেরা অধিনায়কদের একজন আজহারউদ্দিনের। কিন্তু যার কারণে এতকিছু সেই চাওলার বিচার হয়নি এতদিন। তবে এবারে তাকে বিচারের মুখোমুখি হতেই হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী চাওলাকে ভারতে ফিরিয়ে এনে তিহার কারাগারে রাখা হবে। তারপরই বিচারিক প্রক্রিয়া শুরু করা হবে। ক্রনিয়ের বিরুদ্ধে প্রথম পুলিশের পক্ষ থেকে অভিযোগপত্র দাখিল করা হয় ৩ বছর আগে। সেখানেই উঠে আসে চাওলার নাম। এই দুজনের ফোনে আড়ি পেতেই খোঁজ মিলেছিল ফিক্সিং রহস্যের। পরবর্তীতে ক্রনিয়ের স্বীকারোক্তিতে উঠে আসে এই অন্ধকার জগতের আরো অনেক অজানা তথ্য। বিষয়টি সঙ্গে জড়িত আরেক আসামি মনমোহন কুমার খাত্তারকে এখনো খুঁজছে পুলিশ।

basic-bank

Be the first to comment on "ক্রিকেটে ফিক্সিংয়ের জনক লন্ডনে গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*