শিরোনাম

কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গে চলছে ভোট

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ৫৩টি আসনে চলছে ভোট। আজ শনিবার সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। ৫৩টি নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ৯০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সহিংসতা ঠেকিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়।

পঞ্চম ধাপে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ৩১টি, হুগলির ১৮টি ও দক্ষিণ কলকাতার চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে এক কোটি ২৪ লাখ তাদের ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।

নির্বাচনের এ ধাপে প্রার্থী রয়েছেন ৩৪৯ জন। তাঁদের মধ্যে নারী প্রার্থী ৪৩ জন। মোট ভোটকেন্দ্র ১৪ হাজার ৬৪২টি। এর মধ্যে এক হাজার ৭৫টিকে মডেল কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে। আর ৩৯০টি ভোটকেন্দ্র রাখা হয়েছে কেবল নারীদের জন্য।

সকালে ভোট শুরু হওয়ার পর বিভিন্ন পয়েন্টে যানবাহনে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে তারা।

নির্বাচনে নিরাপত্তার বিষয়ে কলকাতার জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, ৮০০টি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এক হাজার ৪৬৭টি কেন্দ্রকে ‘সংবেদনশীল’হিসেবে দেখা হয়েছে।

basic-bank

Be the first to comment on "কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গে চলছে ভোট"

Leave a comment

Your email address will not be published.


*