শিরোনাম

খালেদাসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল ২১ নভেম্বর

নিউজ ডেস্ক : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের জন্য আগামী ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলার চার্জশিট দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী চার্জশিট দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেন। এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

basic-bank

Be the first to comment on "খালেদাসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল ২১ নভেম্বর"

Leave a comment

Your email address will not be published.


*