শিরোনাম

খুলনায় আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক : খুলনা মহানগরীর একটি বাসায় অভিযান চালিয়ে রামদা ও আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খালিশপুর থানার ওসি অমীর তৈমুর ইলী জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টাল বেতার গার্ড কলোনির মনিরুল হকের বাসায় অভিযান চালায় পুলিশ।
“সেখান থেকে তিনজনকে গ্রেপ্তারসহ একটি পিস্তল, একটি এয়ার রাইফেল, চার রাউন্ড পিস্তলের গুলি, দুটি রামদা, একটি ছোরা, একটি ভুজালি ও পাঁচটি ইয়াবা উদ্ধার করা হয়। ”
গ্রেপ্তারকৃতরা হলেন – খালিশপুরের ১ নম্বর নেভি চেকপোস্ট এলাকার আব্দুল হকের ছেলে মনিরুল হক (৩৬), গোবরচাকা ক্রস রোডের আব্দুল হামিদ মোল্লার ছেলে জিয়ারুল ইসলাম (৪২) ও হালদার পাড়ার শেখ রওশন আলীর ছেলে আলী সাগর (৩৬)।

basic-bank

Be the first to comment on "খুলনায় আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*