শিরোনাম

গম ও ভুট্টা গবেষণায় ইনস্টিটিউট স্থাপনে মন্ত্রিসভার অনুমোদন

নিউজ ডেস্ক : গম ও ভুট্টা নিয়ে গবেষণার জন্য দিনাজপুরে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট স্থাপনে নতুন আইনের খসড়া সরকারের নীতিগত অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, দিনাজপুরের নশিপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতায় গম গবেষণা কেন্দ্র আছে।

‘এই গবেষণা কেন্দ্রকে পূর্ণাঙ্গ ইনস্টিটিউটে রূপান্তর করার জন্য বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন নামে নতুন আইন করা হচ্ছে।’ ভুট্টা নিয়ে গবেষণার জন্য কোনো ইনস্টিটিউট নেই জানিয়েছে শফিউল বলেন, ‘উত্তরবঙ্গে ভুট্টার চাষ বাড়ছে, তাই ভুট্টাও যুক্ত করা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আরো বলেন, মন্ত্রিসভা কুয়েতের সঙ্গে কূটনৈতিক, বিশেষ ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে।

বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন ২০১৬-এর খসড়ার নীতগত অনুমোদন হয়। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে কুয়েতের দুটি এবং সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি সইয়ের বিষয় অনুমোদন করে মন্ত্রিসভা। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং বেগম পত্রিকার সম্পাদক নুরজাহান বেগমের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। ১১ মে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রমোদ মানকিন। আর বাংলাদেশসহ উপমহাদেশে নারীদের প্রথম সাপ্তাহিক বেগম’র সম্পাদক নূরজাহান বেগম মারা যান গত ২৩ মে।

এছাড়াও মালয়েশিয়ার দুটি কোম্পানির সঙ্গে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে একটি চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। কক্সবাজারের মহেশখালীতে কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।

 

basic-bank

Be the first to comment on "গম ও ভুট্টা গবেষণায় ইনস্টিটিউট স্থাপনে মন্ত্রিসভার অনুমোদন"

Leave a comment

Your email address will not be published.


*