নিউজ ডেস্ক: গাজীপুর জেলার পুলিশ সুপার ও কাপাসিয়া এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ নির্দেশনা পাঠিয়েছেন সংস্থাটির উপ-সচিব মো. সামসুল আলম।
যাতে বলা হয়েছে, সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন পরিচালনার জন্য পুলিশ সুপার হারুন-অর-রশিদকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। একই কারণে শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান এবং কাপাসিয়ার মীর রকিবুল হককে প্রত্যাহারের নির্দেশনা পাঠানো হয়েছে আইজিপিকে।
দেশের সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৩ এপ্রিল হবে তৃতীয় ধাপের ভোট। চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৭ মে। এরপর পঞ্চম ও ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে আগামী ৪ জুন ইউপি নির্বাচন সম্পন্ন হবে।

Be the first to comment on "গাজীপুরের পুলিশ সুপার ও দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ"