শিরোনাম

গাজীপুরে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত

নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের কাথোরা এলাকায় ডাকাতের গুলিতে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহতের নাম পরেশ চন্দ্র ঘোষ (৭০)। তিনি সিটি করপোরেশনের কাথোরা এলাকার জোগেশ চন্দ্র ঘোষের ছেলে।

রোববার (০৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতের ওই সময়ে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র ঘোষের ভাই নরেশ চন্দ্র ঘোষের (৬৫) ঘরে হামলা চালায়। এসময় নরেশ এবং তার দুই ছেলে বিধান কৃষ্ণ ঘোষ (৩২) ও মৃণাল চন্দ্র ঘোষকে (২৮) মারধর করে ও কুপিয়ে জখম করে।

ঘটনা টের পেয়ে পাশের ঘর থেকে পরেশ চন্দ্র ঘোষ ও তার ছেলেরা ঘুম থেকে ওঠেন। এসময় তারা বারান্দায় এসে চিৎকার শুরু করলে ডাকাতরা গুলি চালায়। এতে কপালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র ঘোষ। পরে ডাকাতরা স্বর্ণের গহনা ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

আহত নরেশ ও তার দুই ছেলেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর থানার উপ পরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "গাজীপুরে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত"

Leave a comment

Your email address will not be published.


*