শিরোনাম

গাজীপুরে বজ্রপাতে তিন মৎস চাষীসহ চারজন নিহত

নিউজ ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে সোমবার বজ্রপাতে তিন মৎস্য চাষী নিহত হয়েছে। নিহতরা হলো, কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের সতীশ চন্দ্র দাসের ছেলে মুকুন্দ চন্দ্র দাস (৫৫) ও প্রেম চরণ দাসের ছেলে সুধন দাস (৩৫) এবং মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের মৃত রশনা চন্দ্র দাসের ছেলে নীরদ চন্দ্র দাস (৫২)। এদিকে একইদিন বিকেলে বজ্রপাতে শ্রীপুরে আরো এক কৃষক নিহত হয়েছে।

জামালপুর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম ফারুক মাষ্টার ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জের কাপাইস গ্রামের কৈদ্যার বিলের একটি মাছের খামার করে মাছের চাষ করতো তিন মৎস্য চাষী মুকুন্দ চন্দ্র দাস, সুধন দাস ও নীরব চন্দ্র দাস। সোমবার দুপুরে তারা খামারে মাছের খাবার দিতে যায়। এসময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে তারা পাহারা দেওয়ার জন্য ওই খামারে টিনের তৈরী একটি ছাপড়া ঘরে অবস্থান নেয়। এসময় হঠাৎ বিকট শব্দে ওই ঘরের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই তিন জেলে নিহত হয়।

মাছের খামারটি বিলের মাঝে হওয়ায় বিষয়টি তাৎক্ষনিকভাবে টের পায়নি কেউ। বিকেল পর্যন্ত তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখঁজি শুরু করে। একপর্যায়ে ওই ঘরে তিনজনের লাশ পড়ে থাকতে দেখে স্বজনরা ও এলাকাবাসি। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে স্ব-স্ব পরিবারের কাছে হস্থান্তর করে। কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ বজ্রপাতে তিন মৎস্য চাষী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে একইদিন বিকেলে গাজীপুরে শ্রীপুরের বৈরাগীরচালা গ্রামে বজ্রপাতে ইন্নছ আলী (৫৯) নামের এক কৃষক নিহত হয়েছে। সে শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামের মৃত জহুর আলীর পুত্র। বিকেলে বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে তিনি নিহত হন। বজ্রপাতে তার শরীরের বেশির ভাগ ও মাথার চুল ঝলসে গেছে।

basic-bank

Be the first to comment on "গাজীপুরে বজ্রপাতে তিন মৎস চাষীসহ চারজন নিহত"

Leave a comment

Your email address will not be published.


*