শিরোনাম

গুলশানে ভারতীয় ভিসা মেলা শুরু

নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে ভারতীয় দূতাবাসের উদ্যোগে আজ (শনিবার) থেকে ১১দিন ব্যাপী ভারতীয় ভিসা মেলা শুরু হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

শুধুমাত্র যারা ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণে যেতে চান তাদের কাছ থেকে সরাসরি আবেদন সংগ্রহ করা হচ্ছে। সকাল থেকে ভারতীয় দূতাবাসের বাইরে লম্বা লাইন ধরে ভিসা প্রার্থীরা অাবেদন পত্র জমা দিচ্ছেন। ইতোমধ্যে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছেন।

জানা গেছে, দূতাবাস কর্তৃপক্ষ আবেদনকারীদের কাছ থেকে শুধুমাত্র ৬শ’ টাকা ভিসা ফি সংগ্রহ করছেন। অতিরিক্ত কোন ফি নেয়া হচ্ছে না। পরিবারের পক্ষে (স্ত্রী, ছেলে ওে মেয়ে) একজন পাসপোর্ট নিয়ে সবার আবেদন পত্র জমা দিতে পারছেন। তবে পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকতে হবে।

মেলা চলাকালীন সময়ে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ হাজার ভিসা প্রদান করা হবে। ভিসা প্রক্রিয়া সহজতর করার অংশ হিসেবে এ ভিসা মেলার আয়োজন করা হয়েছে বলে ভারতীায় দূতাবাস সূত্রে জানা গেছে।

basic-bank

Be the first to comment on "গুলশানে ভারতীয় ভিসা মেলা শুরু"

Leave a comment

Your email address will not be published.


*