শিরোনাম

চল্লিশেও খেলা চালিয়ে যেতে চান রোনালদো

নিউজ ডেস্ক : ২০১৫-১৬ মৌসুমটা স্বপ্নের উড়ানে ভর করে ডানা মেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে পর্তুগালকে ইউরো কাপ দিয়েছেন। ইতিমধ্যেই ইউরোপের বর্ষসেরা ফুটবলার হয়েছেন অ্যান্টোনিও গ্রিজম্যান ও সতীর্থ গ্যারেথ বেলকে হারিয়ে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই কেরিয়ারের চতুর্থ ব্যালন ডি’অরটাও তার দখলে চলে আসবে।

চোট সারিয়ে নতুন মরশুম শুরু করা রোনালদোকে এখনও সেভাবে পাওয়া যাচ্ছে না। একটাই গোল করেছেন তিনি। ফর্ম নিয়ে চিন্তা তো দূরের কথা, অবসরের ভাবনাও স্টেপওভার করে কাটিয়ে দিলেন। পেস্তানা হোটেল গ্রুপের সঙ্গে জুটি বেঁধে রোনালদো হোটেল ব্যাবসা শুরু করেছেন৷

প্রথম হোটেলটি ফুনচলে উদ্ধোধন করে দ্বিতীয় হোটেল ‘পেস্তানা সিআরসেভেন লিসবোয়া’র ফিতে কাটলেন লিসবনে। পরের দুটি হোটেল মাদ্রিদ ও নিউ ইয়র্কে হবে।

লিসবনে হোটেল উদ্বোধনের দিন সিআর সেভেন সাফ বলছেন, ‘আমার কাছে জীবন মানে শুধুই ফুটবল নয়। এই খেলা আমার প্যাশন। কিন্তু ভবিষ্যতের কথা ভেবেই হোটেল ব্যবসায় আসা। ফুটবলে আমার আর বেশিদিন নেই৷মেরেকেটে বছর দশেক খেলব।’ রোনালদো এখন ৩১-এ। দশ বছর খেললে তিনি খুব স্বাভাবিক ভাবেই চল্লিশেও খেলা চালিয়ে যাবেন।

basic-bank

Be the first to comment on "চল্লিশেও খেলা চালিয়ে যেতে চান রোনালদো"

Leave a comment

Your email address will not be published.


*