শিরোনাম

চাদের সাবেক স্বৈরশাসকের যাবজ্জীবন

নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে অাফ্রিকার দেশ চাদের সাবেক স্বৈরশাসক হিসেন হাবরেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সেনেগালের একটি আদালতে হাব্রের বিচার করা হয়। খবর বিবিসির।

১৯৮২ থেকে ১৯৯০ সালের মধ্যে নিজের শাসনামলে ধর্ষণ, যৌন দাসত্ব এবং হত্যার হুকুম দেওয়ার জন্য আদালত হাবরেকে দোষী সাব্যস্ত করেছেন। আফ্রিকান ইউনিয়নের কোনো আদালত সাবেক কোনো শাসকের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের শাস্তি প্রদানের এটাই প্রথম ঘটনা।

হাবরে প্রায় আট বছর চাদের স্বৈরশাসক ছিলেন। এই দীর্ঘ সময়ের শাসনামলে তার নির্দেশে প্রায় ৪০ হাজার লোককে হত্যা করা হয়েছে। আদালতে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে হাবরে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

basic-bank

Be the first to comment on "চাদের সাবেক স্বৈরশাসকের যাবজ্জীবন"

Leave a comment

Your email address will not be published.


*