নিজস্ব প্রতিবেদক : চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ফি হালনাগাদ করতে সরকার নতুন করে হালনাগাদ ও যুগোপযোগী আইন করতে যাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার সকালে দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য নুরন্নবী চৌধুরীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে সংসদকে মন্ত্রী এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২’ অনুযায়ী বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ আইনের তফসিলে বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল ফি, কানসালট্যাশন ফি নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী জানান, ওই অধ্যাদেশ হালনাগাদ ও যুগোপযোগী করে ‘বেসরকারি চিকিৎসা সেবা আইন-২০১৬’ এর খসড়া শিগগিরই চূড়ান্ত করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। নতুন আইন হলে বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবার ক্ষেত্রে ‘যুগোপযোগী ও হালনাগাদ ফি’ নির্ধারণ সম্ভব হবে।
চিকিৎসা ফি নির্ধারণে নতুন আইন হচ্ছে

Be the first to comment on "চিকিৎসা ফি নির্ধারণে নতুন আইন হচ্ছে"