শিরোনাম

চীনের বিরুদ্ধে ফের সরব ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক : নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই তোপ দাগলেন চীনের বিরুদ্ধে। টুইটারের মাধ্যমে তাঁর অভিযোগ মার্কিন মুদ্রার অপব্যবহার করছে চীন।

এমনকি ট্রাম্পের দাবি, আমেরিকার অনুমতি ছাড়াই দক্ষিণ চীনের সমুদ্রে সেনাবাহিনী মোতায়েন করছে চীন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগেই চীনের বিরোধীতা করেছেন ট্রাম্প। নির্বাচিত হওয়ার পরও একই সুর তাঁর গলায়।
চীনে মার্কিন জিনিসের উপর অতিরিক্ত কর প্রয়োগ করা হয় বলে তাঁর অভিযোগ। এজন্য আমেরিকার কাছে অনুমতি চাওয়া হয় না। কিন্তু হঠাৎ করে চীনের প্রতি এত ক্ষোভ কেন ট্রাম্পের?‌ রাষ্ট্রপতি হিসেবে প্রথম দিনেই চীনের বিরোধীতায় সরব হয়েছেন তিনি। তাইওয়ানের রাষ্ট্রপতির কাছ থেকে সম্প্রতি শুভেচ্ছাবার্তা পেয়েছেন ট্রাম্প। তাইওয়ানের সঙ্গে চীনের রাজনৈতিক সম্পর্ক ভাল না।

চীন এখনো চায়, তাইওয়ানের উপর আধিপত্য কায়েম করতে। কিন্তু তাইওয়ান এই আধিপত্য অস্বীকার করে। তাইওয়ানের প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তাকে তেমন ভাল চোখে দেখেননি চীন। তাই নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনাও শুরু হয়। চীন যে মার্কিন প্রেসিডেন্টের নেক নজরে নেই তা বুঝিয়ে দিলেন ট্রাম্প। চীন এই ঘটনাকে ডোনাল্ড ট্রাম্পের অভিজ্ঞ না হওয়ার নিদর্শন হিসেবে দেখছে।

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "চীনের বিরুদ্ধে ফের সরব ডোনাল্ড ট্রাম্প"

Leave a comment

Your email address will not be published.


*