শিরোনাম

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক:মাহবুবুর রহমান

নিউজ ডেস্ক : চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে গেছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ চীন সাংস্কৃতিক একাডেমি আয়োজিত ‘গণচীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর বাংলাদেশ সফর প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে এসেছিলেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, এটাই আমাদের পাওয়া। তিনি বলেন, রাজনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেই বিদেশি মেহমানরা দিনে দিনে আসছেন। ভবিষ্যতে হয়তো আরও আসবেন। বাংলাদেশ এখন আধিপত্যবাদের কলোনিতে পরিণত হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এ কারণে দেশ এখন তাবেদার রাষ্ট্রে পরিণত হচ্ছে।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ন কবির ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির(জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক প্রমুখ।

basic-bank

Be the first to comment on "চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক:মাহবুবুর রহমান"

Leave a comment

Your email address will not be published.


*