শিরোনাম

চীন সফরের চিন্তা করছেন ট্রাম্প ॥ রেক্স টিলারসন

নিউজ ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরের চিন্তা করছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রেসিডেন্ট ট্রাম্প চীন সফর করে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে চান বলেও টিলারসন উল্লেখ করেন।

 

গতকাল রবিবার বেইজিংয়ে গ্রেট হল অব দি পিপলে শি জিনপিংয়ের সঙ্গে টিলারসন বৈঠক করেন। চীনা প্রেসিডেন্ট বলেন, টিলারসনের সঙ্গে বৈঠকে ভালো অগ্রগতিতে তিনি খুশি। শি জিনপিং বৈঠকে বলেন, তিনি অনেকবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।  আমরা আশা করি দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্কের উন্নতি ঘটাতে পারবো। চীন সফরের মধ্য দিয়ে টিলারসন তার প্রথম এশিয়া সফর শেষ করেছেন। খবর বিবিসি’র

 

basic-bank

Be the first to comment on "চীন সফরের চিন্তা করছেন ট্রাম্প ॥ রেক্স টিলারসন"

Leave a comment

Your email address will not be published.


*