শিরোনাম

ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন ॥ কাদের

নিউজ ডেস্ক : ঢাকাসহ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অপরাজেয় বাংলায় র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
তিনি শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রের চর্চার জন্য ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। ডাকসু নির্বাচনের ব্যবস্থা করুন। দীর্ঘ ২৩ বছর নির্বাচন হচ্ছে না। নির্বাচন হলে ৪৬ জন ভিপি ও জিএসের নেতৃত্ব তৈরি হতো। বক্তব্য শেষে ছাত্রলীগের র্যা লির উদ্বোধন করেন তিনি। র্যা লিটি অপরাজেয় বাংলা থেকে শুরু করে টিএসসি-মৎস্য ভবন হয়ে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

basic-bank

Be the first to comment on "ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন ॥ কাদের"

Leave a comment

Your email address will not be published.


*