শিরোনাম

জঙ্গি নেতা তামিম ও জিয়া ঢাকাতেই আছে, আরেক হোতা চিহ্নিত: মনিরুল

নিউজ ডেস্ক:আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বাংলাদেশ অঞ্চলের কথিত প্রধান সমন্বয়ক তামিম আহমেদ চৌধুরী ও আনসার আল ইসলামের মূল হোতা সেনা বাহিনী থেকে বরখাস্ত মেজর জিয়া ঢাকাতেই আছে। পুলিশ অবশ্য তামিমকে আইএস নয় ‘নব্য জেমবি’ এর নেতা বলে দাবি করছে।

নব্য জেমবির পাঁচ সদস্যকে আটকের পর ব্রিফিংয়ে শুক্রবার ( ১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি জানান, রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার আরেক পরিকল্পনাকারী ছিলেন মারজান (সাংগঠনিক নাম)। তিনি বাংলাদেশের নাগরিক। হামলা সংক্রান্ত সব ছবি মারজানের আইডি থেকেই বাইরে পাঠানো হয়।

তবে সাংবাদিকরা এ সময় ‘জিয়া ও তামিম চৌধুরী ইতোমধ্যেই গ্রেফতার হয়েছেন’ এমন গুজব সম্পর্কে জানতে চাইলে মনিরুল বিষয়টি নাকচ করে দেন। এছাড়া এই দুইজনকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের প্রধান (সিটি) মনিরুল ইসলাম আরও জানান, রাজধানীর গুলশান, কল্যাণপুর ও শোলাকিয়া হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরী ও ব্লগার হত্যায় সন্দেহভাজন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হক ঢাকাতেই আছেন বলে তাদের ধারণা।

হামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হাসনাত ও তাহমিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মনিরুল ইসলাম আরও জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার নব্য জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে গুলশান ও কল্যাণপুরের হামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁরা হলেন, আতিকুর রহমান ওরফে আইটি আতিক, মো. আবদুল করিম বুলবুল ওরফে ডা. বুলবুল, আবুল কালাম আজাদ, মতিউর রহমান, শাহিনুর রহমান হিমেল ওরফে তারেক। ঘটনাস্থল থেকে নান্নু, সজীব, ইমরান ও জিন্সিসহ কয়েকজন পালিয়ে যায়। এগুলো সবই এদের সাংগঠনিক নাম।

গ্রেপ্তারদের কাছ থেকে ২৫টি ডেটোনেটর, ৮৭৫ গ্রাম জেল উদ্ধার করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেপ্তার পাঁচজন উত্তরবঙ্গ থেকে ঢাকায় এসেছিল। কল্যাণপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গিরা নিহত ও একজন গ্রেপ্তার হওয়ার পর ঢাকায় নব্য জেএমবির কর্মী সংকট দেখা দেয়। এ জন্য তাঁরা উত্তরবঙ্গ থেকে কাঁচামাল নিয়ে ঢাকায় আসে।

আতিকুর নব্য জেএমবির উচ্চপদে রয়েছেন বলে জানান মনিরুল। বাকিরা সবাই সদস্য। এদের সবারই জঙ্গি প্রশিক্ষণ রয়েছে। বড় ধরনের হামলার উদ্দেশে তাঁরা ঢাকায় আসে।

basic-bank

Be the first to comment on "জঙ্গি নেতা তামিম ও জিয়া ঢাকাতেই আছে, আরেক হোতা চিহ্নিত: মনিরুল"

Leave a comment

Your email address will not be published.


*