শিরোনাম

জনবান্ধব ই-ভূমি সেবা দিতে চুক্তি

নিউজ ডেস্ক : জনবান্ধব ই-ভূমি সেবা বাস্তবায়নে ভূমি সংস্কার বোর্ড ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগামের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে রবিবার এ সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকে সই করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

এ সময় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও সচিব মেছবাহ উল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল পদ্ধতিতে ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা নিশ্চিত করতে ২ বছরের জন্য এ চুক্তি করা হয়েছে। পরবর্তী সময়ে উভয় পক্ষের সম্মতিতে সময় বাড়ানো যাবে।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ভূমি সেক্টরে সেবাগুলো সহজীকরণ, উন্নয়ন বাস্তবায়ন ও সম্প্রসারণ করা হবে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে আমরা তাতে পিছিয়ে আছি। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ বিষয়ে সচেতন হওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

basic-bank

Be the first to comment on "জনবান্ধব ই-ভূমি সেবা দিতে চুক্তি"

Leave a comment

Your email address will not be published.


*