নিউজ ডেস্ক : প্রধান বিচারপতির ক্ষোভই প্রমাণিত হয় স্বাধীন বিচার বিভাগকে সরকার নিয়েন্ত্রণ করার চেষ্টা করছে এমন জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে ভাসানী মিলনায়তে অনুষ্ঠিত এক যৌথসভায় তিনি এ কথা বলেন। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ যৌথসভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রিজভী বলেন, সরকারের সিংহাসন টালমাটাল হয়ে উঠছে। সরকার জনগণকে চাপিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু জনগণ এগিয়ে আসছে।
গণতন্ত্রকে ফাসির দড়িকে লটকে দিয়েছেন শেখ হাসিনা এমন মন্তব্য করে রিজভী বলেন, এই সরকার বিরোধী দলকে মিছিল মিটিং করতে দিচ্ছে না। যারা সরকারের সমালোচনা করে তাদেরকেই গুম খুন করা হচ্ছে। জনপ্রতিনিধিরাও গুম খুন থেকে রেহাই পাচ্ছে না। আমরা এমন গণতন্ত্র চাই না। আওয়ামী লীগ রাজনীতিকে দুবৃত্তায়নের সাথেএকাকার করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বেচ্ছাসেবক দলের বিদায়ী সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মুক্তি দাবি করে তিনি বলেন, সোহেল বিনয়ী ছেলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, তিনি সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবেন। তিনি বলেন, শীর্ষ নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকলে কতদূর যাওয়া যায় তার প্রমাণ স্বেচ্ছাসেবক দল। তাদের পূর্বসুরিদের মতো বাবু, জুয়েল, ইয়াসিন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা করছি। স্বেচ্ছাসেবক দলকে পরিণত করবেন যুগান্তকারী সংগঠন হিসেবে।

Be the first to comment on "বিচার বিভাগকে নিয়েন্ত্রণের চেষ্টা করছে সরকার"