নিউজ ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন ২১ এপ্রিল। জন্মদিন উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন দেশের ২৬০ জন বিদেশি কর্মকর্তা ও প্রতিনিধি অংশ নিচ্ছেন রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসলে। তবে সাধারণ মানুষও অনুষ্ঠানে থাকছেন। অবশ্য যারা যোগ দিচ্ছেন, তাদের আগে থেকেই বিশেষ টিকিট সংগ্রহ করতে হয়েছে।
এমন বিশেষ দিনে অবশ্য উইন্ডসর ক্যাসলে রাজপ্রাসাদেই অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করে সারাদিন কাটিয়ে দেবেন রানি। নিজের জন্মদিনে পৃথিবী আলোকিত করতে সন্ধ্যায় অগ্নি প্রজ্জ্বলন করবেন এক হাজার আলোক শিখায়। রাতে বিশেষ ভোজে অংশ নেবেন আমন্ত্রিত বাছাই করা অতিথিদের সঙ্গে। দিনটি উদযাপন নিয়ে রাজপরিবারে উৎসবমুখর পরিবেশ দেখা দিয়েছে। এ নিয়ে বিশ্ববাসীরও আগ্রহের কমতি নেই।
এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বেশ আগেই ঘটা করে জানিয়েছে যে, এবার রানির জন্মদিনের কেক তৈরি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শেফ নাদিয়া হোসেইন। কমলালেবুর দই দিয়ে অরেঞ্জ ড্রিজল এই কেকটি তৈরি করছেন নাদিয়া। উইন্ডসর ক্যাসলের গিল্ডহলে কেকটি কাটার কথা রয়েছে।

Be the first to comment on "জন্মদিনে প্রাসাদেই রানি, কাটবেন নাদিয়ার কেক"