শিরোনাম

জাপান পৌঁছেছে অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল

নিউজ ডেস্ক : আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ। বড় আসরটির আগে বাইরের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে জাপান গ্রিন সাকাই ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।
ফেস্টিভ্যালে অংশ নিতে বুধবার, ২৫ জানুয়ারি রাতে জাপানের ওসাকা একাডেমিতে পৌঁছেছে মার্জিয়া-সানজিদারা। গ্রিন সাকাই ফেস্টিভ্যালের আগে আজ, ২৬ জানুয়ারি ফিফা টায়ার-২ এর প্রদর্শনী ম্যাচে একাডেমি সাকাইয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশের কিশোরীরা।
২৮ জানুয়ারি কৃষ্ণা, মারিয়ারা মুখোমুখি হবে এসি ইমাবারির। একই দিন আরো দুটি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৬ নারী দল। ২৯ জানুয়ারি সফরকারী দলের প্রতিপক্ষ আমাগাসাকি লেডিস। প্রতিটি ম্যাচ হবে ৪০ মিনিট করে। ৩০ জানুয়ারি দেশে ফিরবে মার্জিয়ারা।
সম্প্রতি সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয় এই দলটি। তার আগে ঘরের মাঠে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ইরান, চাইনিজ তাইপের মতো দেশগুলোকে মাটিতে নামিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নেয় এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে।

basic-bank

Be the first to comment on "জাপান পৌঁছেছে অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল"

Leave a comment

Your email address will not be published.


*