শিরোনাম

জোর করে বিজ্ঞাপন দেখাবে ইউটিউব

নিউজ ডেস্ক: ছোট আর ‘স্কিপ’ করা যায় না এমন বিজ্ঞাপন আনছে ইউটিউব। এতে কম বয়সীরা বিজ্ঞাপনের পুরোটাই দেখতে বাধ্য হবে।
গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের বিজ্ঞাপন থেকে যখনই পারা যায় তখনই বের হয়ে যাওয়া ঝোঁকের সরাসরি জবাব হবে, ‘বাম্পার অ্যাডস’ নামের এই ছয় সেকেন্ডের বিজ্ঞাপনগুলো জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

সচরাচর ইউটিউব ভিডিওগুলো এক মিনিটের ওপরে হয়ে থাকে। বিজ্ঞাপনের প্রথমের কিছু অংশ দেখানোর পর ব্যবহারকারীদের স্কিপ করা সুযোগ দিয়ে সাইটটি তাদের বাধ্য করায় পুরো বিজ্ঞাপনটি দেখবে কিনা তার সিদ্ধান্ত নিতে।

গুগলের মতে, মোবাইল ফোনে ইউটিউব ব্যবহারের সময় বিজ্ঞাপনগুলো স্কিপ করে যেতেই ঝোঁক দেখায় ব্যবহারকারীরা। বাড়িতে থাকলেও ১৮ থেকে ৪৯ বছর বয়সীদের অর্ধেকই নিজেদের স্মার্টফোনে ভিডিও দেখে থাকে। স্মার্টফোনে ভিডিও দেখার অভ্যাসের জন্যই এই বিজ্ঞাপনগুলো বানানো বলে জানিয়েছে গুগল। ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানোতে আর বিজ্ঞাপনের পণ্যগুলো নিয়ে ভেবে দেখার ক্ষেত্রে আগের তুলনায় বেশি কার্যকরী ছয় সেকেন্ডের এই নতুন ইউটিউব বিজ্ঞাপনগুলো।

basic-bank

Be the first to comment on "জোর করে বিজ্ঞাপন দেখাবে ইউটিউব"

Leave a comment

Your email address will not be published.


*