শিরোনাম

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

নিউজ ডেস্ক : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় সুজন নামে ১ম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের চাঁদপুর নামক স্খানে নসিমনের ধাক্কায় সে নিহত হয়। সে শীতলীপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দিন জানান, সুজন দুপুরের সড়ক পার হওয়ার সময় দ্রুতগামি একটি নসিমন শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

basic-bank

Be the first to comment on "ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত"

Leave a comment

Your email address will not be published.


*