শিরোনাম

টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে সফরকারী বাংলাদেশ। যে দল টসে জিতবে তারা ব্যাটিং বেছে নেবে, এটাই স্বাভাবিক ছিল। রঙ্গনা হেরাথ তার ব্যত্যয় ঘটান নি। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম জানালেন, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও।

তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শুভাশিস রায়। ২০১৫ সালের জুলাই-অগাস্টে দুটি টেস্ট খেলার পর আবারও টেস্ট খেলছেন মুস্তাফিজুর রহমান। স্পিন সেকশনে আছেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায়।

basic-bank

Be the first to comment on "টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা"

Leave a comment

Your email address will not be published.


*