শিরোনাম

টাইগারের সঙ্গে প্রেম করা যাবে না!

নিউজ ডেস্ক : দিন কয়েক আগেই প্রকাশ করা হয় বলিউড অভিনেতা টাইগার শ্রফের নতুন ছবি ‘মুন্না মাইকেল’-এর প্রথম পোস্টার। এতে পপসম্রাট মাইকেল জ্যাকসনের সাজে টাইগার শ্রফকে দেখে অনেক তরুণীর হৃদস্পন্দন বেড়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো হাজার হাজার তরুণী যখন টাইগারকে দেখে হুটহাট প্রেমে পড়তে পারছেন, সেখানে এ ছবিতে তাঁরই নায়িকা নিধি আগারওয়াল চাইলেও টাইগারকে দেখে উৎফুল্ল হতে পারবেন না। কারণ, ছবির প্রযোজক-পরিচালকেরা রীতিমতো চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে এটি নিশ্চিত করেছেন যে নিধি ছবির সেটে নায়ক টাইগারের সঙ্গে প্রেম করতে পারবেন না।
‘মুন্না মাইকেল’ হবে নিধি আগারওয়ালের প্রথম ছবি। ছবিটি পরিচালনা করছেন টাইগারের প্রথম ছবি ‘হিরোপান্তি’-এর পরিচালক সাব্বির খান। এর প্রযোজক ভিকি রজনী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভিকি জানান, নিধি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময়ই এ বিষয়ে সম্মত হন যে তিনি ‘মুন্না মাইকেল’ ছবির সেটের কোনো শিল্পী কিংবা কলাকুশলীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে (প্রেম কিংবা বিয়ে) জড়াতে পারবেন না। অন্তত এই ছবি তৈরি ও মুক্তির আগ পর্যন্ত ছবি–সংশ্লিষ্ট কারও সঙ্গেই প্রেম করতে পারবেন না নিধি। এমনকি সুদর্শন নায়ক টাইগারের সঙ্গে ক্যামেরার সামনে চুটিয়ে রোমান্স করলেও পর্দার পেছনে দুজন ‘দুই ভুবনের দুই বাসিন্দা’র মতো দূরে দূরেই থাকতে হবে। ভিকি এই শর্তের ব্যাখ্যায় ওই সাক্ষাৎকারে বলেন, ‘নিধি খুবই প্রতিভাবান ও সম্ভাবনাময় একজন শিল্পী। আমরা চাই সে তাঁর পুরো মনোযোগ অভিনয়ের দিকে দিক। নতুন হিসেবে সে যেন পথভ্রষ্ট না হয়, তাই এই শর্ত দেওয়া। আমরা জোর করে, এই শর্তে সই করাইনি তাঁকে। সে নিজেও এ বিষয়ে আগ্রহী ছিলেন, তাই শর্তটি চুক্তিপত্রে যোগ করা হয়েছে।’ পিটিআই।

basic-bank

Be the first to comment on "টাইগারের সঙ্গে প্রেম করা যাবে না!"

Leave a comment

Your email address will not be published.


*