নিউজ ডেস্ক : টাঙ্গাইলের পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় মির্জাপুরে মা-ছেলেসহ ৫জন ও কালিহাতীতে ২জনসহ মোট ৭জন নিহত হয়েছে। আর এ ঘটনায় ১৫জন আহত হয়েছে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার (ওসি) খলিলুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তরবঙ্গের কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্নি নামকস্থানে এসে পৌছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী মা ও ছেলে নিহত হয়। এরা হলো- রহিমা বেগম (৩০), ছেলে বায়েজিদ (৭)। এদের বাড়ী কুড়িগ্রাম জেলার রাজাহাট গ্রামে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ছালমা আক্তার (২৫), অজ্ঞাত শিশুসহ(১০) আরও একজন অজ্ঞাত (৩৫) নিহত হয়। তবে তাদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালায়। নিহতদের লাশ মির্জাপুর কমুদিনী হাসপাতালে রাখা হয়েছে।
এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, শনিবার সকাল ৮টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামকস্থানে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংর্ঘষে ২জন নিহত হয়েছে। উত্তরবঙ্গের গাইবান্ধা থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল ২জন আরোহী নিহত হয়। এরা হলো- গাইবান্ধা জেলার বেলাল হোসেনের ছেলে তৌহিদ (৩২) ও অজ্ঞাত (৩৫)।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহাবুব হোসেন দুর্ঘটনায় নিহতদের লাশ পরিবারের নিকট পৌছানো বাবদ ২০ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে তাৎক্ষনিকভাবে অনুদান ঘোষণা করেছেন।

Be the first to comment on "টাঙ্গাইলের পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত "