নিউজ ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুরে এক দর্জিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল বাজারে এ ঘটনা ঘটে। নিহত নিখিল চন্দ্র জোয়ার্দার (৫০) পৌরসভার ডুবাইল বাজার এলাকার নলিনী চন্দ্র জোয়ার্দারের ছেলে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, ডুবাইল বাজারে বাড়ির মধ্যেই তার দোকানে কাপড় কাটছিলেন নিখিল। এসময় মোটরসাইকেলে এসে তিন যুবক তার দোকানে ঢুকে এলোপাতাড়ি মাথায় ও গলায় কোপাতে থাকে। ওসি জানান, মৃত্যু নিশ্চিত করে ওই তিন যুবক মোটরসাইকেলে চলে যায়। এসময় দুর্বৃত্তরা বোমা সদৃশ্য একটি ব্যাগ ফেলে রেখে যায়।
খবর পেয়ে র্যাব, পুলিশ ও সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যার ধরণ দেখে পুলিশের ধারণা, কোনও উগ্রপন্থি এ ঘটনা ঘটাতে পারে অথবা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ঘটনা তদন্ত না করে কিছু বলা যাবে না। আমরা সিআইডিকে ডেকেছি। তারা বিষয়টি দেখছে। পুলিশ জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।
টাঙ্গাইলে দর্জিকে কুপিয়ে-গলা কেটে হত্যা

Be the first to comment on "টাঙ্গাইলে দর্জিকে কুপিয়ে-গলা কেটে হত্যা"