নিউজ ডেস্ক : নতুন বছরের শুরুতে আইসিসি টেস্ট ব্যাটসম্যানের ক্রমতালিকায় নিজের শীর্ষস্থান ধরে রাখলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক স্টিভ স্মিথ। পাকিস্তানের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে সেঞ্চুরির দৌলতে তিনি ৯৩৭ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছেন।
স্মিথের পর এই তালিকায় রয়েছেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। প্রসঙ্গত, ২০০৭ সালে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা ৯৩৮ পয়েন্ট সংগ্রহ করেছিলেন। তার ঠিক পরই জায়গা পেলেন স্মিথ।
তবে নতুন সালের শুরুতে আইসিসি টেস্ট বোলারের ক্রমতালিকায় নিজের শীর্ষস্থান ধরে রাখলেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় স্থানে রয়েছেন রবিন্দ্র জাদেজা।
টেস্ট সেরা ব্যাটসম্যান হয়ে নতুন বছর শুরু স্মিথের

Be the first to comment on "টেস্ট সেরা ব্যাটসম্যান হয়ে নতুন বছর শুরু স্মিথের"