নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত রেলগেটে ট্রেনে কাটা পড়ে আব্দুল বারী (৬৩) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিহত আব্দুল বারী একজন মু্ক্তিযোদ্ধা। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার হাতিয়াভবেশ গ্রামের। তিনি রাজধানীর তেজগাঁও ইস্টার্ন হাউজিং ২/২০৫ নম্বর পান্থছায়া ভবনের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে খিলক্ষেত রেলগেটের রেললাইন থেকে আব্দুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী এগারোসিন্ধু ট্রেনে কাটা পড়েন আব্দুল বারী। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার স্ত্রী রিজিয়া বারী আব্দুর বারী মরদেহটি শনাক্ত করেছেন। নিহতের স্ত্রী রিজিয়া বারী পুলিশকে জানান, তার স্বামী আব্দুল বারী একজন মুক্তিযোদ্ধা।

Be the first to comment on "ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারালো মুক্তিযোদ্ধা"