নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে ডাকাতিতে বাধা দেওযায় সাবেক ইউপি সদস্য (মেম্বার) সফি উল্যা সাবুকে (৫৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার (২৯ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার কওে সদর হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত সাবু তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
নিহতের ছেলে আলাউদ্দিন জানান, মধ্যরাতে দরজা ভেঙে একদল ডাকাত তাদের ঘরে হানা দেয়। স্বর্ণালংকার লুট করার সময় বাধা দিতে গেলে তার বাবাকে কুপিয়ে ও গুলি করে হত্যা কওে ডাকাতরা।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুক ভুলু জানান, রাত ২ টার দিকে সাবেক ইউপি সদস্য সফি উল্লার বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। এ সময় ডাকাতরা সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ সময় তারা স্বর্ণলংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট ও ঘরের মালামাল তছনছ করে।
লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Be the first to comment on "ডাকাতিতে বাধা, লক্ষ্মীপুরে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যর"