শিরোনাম

ডিক্যাপ্রিওর বিয়ের পরিকল্পনা!

নিউজ ডেস্ক : বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। বর্তমান প্রেমিকা নিনা আগডালের সঙ্গে বিবাহে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি এবং সেটিও আসন্ন বসন্তেই হতে যাচ্ছে।

এইচ শোবিজের সূত্রে জানা যায়, বেশ কয়েকজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর পর শেষ পর্যন্ত মডেল নিনাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন তিনি। আসছে বছরের প্রথম দিকে অর্থাত্ আগামী বসন্তে গোপনেই বিয়ের কাজটি সারতে চান ডি-নিনা।

সূত্র মতে আরো জানা যায়, বাগদানের ব্যাপারে খুব একটা আগ্রহী নন নিনা। সেন্ট বার্ট কিংবা এর আশেপাশের কোনো নির্জন দ্বীপেই বিয়ের কাজটি সারতে চান তিনি। কিন্তু বর লিওনার্দো চান বিয়ের অনুষ্ঠানটি গোপনে নয়, সামাজিকভাবে অনুষ্ঠান করে করতে। বিয়ের বেশিরভাগ পরিকল্পনাই অবশ্য লিওনার্দো নিজেই করছেন। তবে নিনার পছন্দকে মাথায় রেখেই সামনে বিয়ের পরিকল্পনা করা হচ্ছে।

বলে রাখা ভালো, ৪১ বছরের লিওনার্দো এর আগে গিসেলে বুন্দসেন, বার রেফায়েলি, ব্লেক লাইভলি ও মিরান্ডা কেরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। প্রেমিকা হিসেবে সিরিয়ালটি বেশ লম্বা বানালেও শেষ পর্যন্ত কোনো প্রেমিকাকে তিনি বিয়ে পর্যন্ত নিতে পারেননি, পারেননি প্রেমিকাকে বিয়ে করে প্রেমকে সফল করতে। এবার কি তাহলে সেই ব্যর্থতা জয় করতে চলছেন লিওনার্দো ডিক্যাপ্রিও! প্রশ্নের উত্তর পেতে হলে পাঠককে অপেক্ষা করতে হতে পারে আসন্ন বসন্ত পর্যন্ত।

 

basic-bank

Be the first to comment on "ডিক্যাপ্রিওর বিয়ের পরিকল্পনা!"

Leave a comment

Your email address will not be published.


*