শিরোনাম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিদ্যা বালান

নিউজ ডেস্ক : ‘‌কাহানি ‌টু’-এর শুটিং শেষ করে‌ আমেরিকা থেকে ভারতে ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন নামী অভিনেত্রী বিদ্যা বালান। জানা গেছে, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। পরিবার সূত্রে খবর, বিদ্যাকে চিকিৎসকরা ১০ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। এই মুহূর্তে বিদ্যার হাতে দু’টি ছবির কাজ রয়েছে। পরিচালক সুজয় ঘোষের ‘‌কাহানি টু’‌ এবং সৃজিত মুখার্জীর ‘‌বেগমজান’‌ সিনেমায় অভিনয় করবেন তিনি। এছাড়া একটি সাক্ষাৎকারে দক্ষিণী লেখিকা কমলা দাসের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এছাড়া সৃজিতের ছবি বেগমজানেও নাম ভূমিকায় কাজ করার কথা তার। তাই এখন অসুস্থ হয়ে পড়লে কিছুটা চাপেই পড়ে যাবেন বিদ্যা।

basic-bank

Be the first to comment on "ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিদ্যা বালান"

Leave a comment

Your email address will not be published.


*