শিরোনাম

ড্যান্ডি ডায়িং মামলায় খালেদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৮ অক্টোবর

নিউজ ডেস্ক :  ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের দায়ের করা ৪৫ কোটি টাকার ঋণ খেলাপি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৬ বিবাদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক ফাতেমা ফেরদৌস মঙ্গলবার আসামি পক্ষের সময়ের আবেদনে পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন। মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাদীরা ড্যান্ডি ডায়িংয়ের অনুকূলে সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। ওই বছরের ৯ মে সোনালী ব্যাংক ঋণ মঞ্জুর করে। ২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের সুদ মওকুফ করে। পরবর্তীতে বিবাদীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক আবারও ঋণ পুনঃতফসিলীকরণ করে দেয়। কিন্তু বিবাদীরা ঋণ পরিশোধ না করে বারবার কালক্ষেপণ করতে থাকেন। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য বিবাদীদের চূড়ান্ত নোটিশ দেওয়া হলেও তারা কোনো ঋণ পরিশোধ করেননি। ফলে ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপির অভিযোগে ২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংকের স্থানীয় শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

basic-bank

Be the first to comment on "ড্যান্ডি ডায়িং মামলায় খালেদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৮ অক্টোবর"

Leave a comment

Your email address will not be published.


*