শিরোনাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

নিউজ ডেস্ক : পাটুরিয়ার দুর্বিপাক আর ঢাকার পথে গরুর ট্রাকের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে গাজীপুরের সীমানায় চন্দ্রা পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকাজুড়ে সড়কে মঙ্গলবার গভীর রাত থেকে গাড়ি চলছে থেমে থেমে। টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) এরশাদুল হক জানান, পাটুরিয়ায় তিনটি ফেরিঘাট বন্ধ থাকায় অনেক যানবাহন সড়ক পথে ঢাকা আসছে।
এছাড়া কোরবানির মৌসুমে উত্তরবঙ্গ থেকে গরু ভর্তি অনেক ট্রাক ঢাকার দিকে যাচ্ছে। এ কারণে রাত থেকে এ সড়কের ঢাকামুখী অংশে গাড়ির তীব্র চাপ রয়েছে। বঙ্গবন্ধু সেতুএলাকা থেকে ঢাকার দিকে তীব্র এ যানজটে দুর্ভোগে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা। পরিদর্শক এরশাদুল জানান, পরিস্থিতিনিয়ন্ত্রণে আনতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ কাজ করছে।

basic-bank

Be the first to comment on "ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট"

Leave a comment

Your email address will not be published.


*