শিরোনাম

এনাম মেডিক্যালের ইন্টার্নি চিকিৎসকদের বিক্ষোভ অব্যাহত

নিউজ ডেস্ক :  আজ বুধবার তৃতীয় দিনের মতো চলছে সাভার এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ।

গত সোমবার সকাল সাড়ে ৭টা থেকে লাগাতার এ কর্মবিরতি পালন করছে এনাম মেডিক্যালের সামনে । কর্মবিরতির করার ফলে ওই হাসপাতালে রোগীরা চরম দুর্ভোগে পড়েছে।

জানা গেছে, ১০ থেকে ১৫ হাজার টাকা ভাতার দাবিতে ৩দিন ধরে হাসপাতালের সামনে ১২৪ জন ইন্টার্নি চিকিৎসক কর্মবিরতি পালন শুরু করে। তাদের এ কর্মবিরতির ফলে ওই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। আন্দোলনরত ইন্টার্নি চিকিৎসকদের অভিযোগ, কর্মবিরতি তুলে নিতে হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব বাহিনী ও প্রশাসনের মাধ্যেমে তাদের ভয়-ভীতি দেখানোসহ নানান ধরনের হুমকি দেয়া হচ্ছে।

basic-bank

Be the first to comment on "এনাম মেডিক্যালের ইন্টার্নি চিকিৎসকদের বিক্ষোভ অব্যাহত"

Leave a comment

Your email address will not be published.


*