নিজস্ব প্রতিবেদক : এক যুগ পেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির ঘোষণা আসছে। আগামীকাল রবিবার এই কমিটি ঘোষণা হবে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেত বিষয়টি জানিয়েছেন।
এবার অন্যান্য সংগঠনের ন্যায় মহানগর উত্তর ও দক্ষিণ দুটি শাখায় ভাগ করা হয়েছে বলেও জানা গেছে।
২০০৩ সালের পর আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটি গঠনের পর আর কমিটি হয়নি। তবে এর মধ্যে একবার সম্মেলন হলেও নতুন কমিটি আসেনি।
২০০৩ সালের ১৮ জুন মোহাম্মদ হানিফকে সভাপতি এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে কমিটি হয়েছিল। একুশে অগাস্টের গ্রেনেড হামলায় আহত হানিফ ২০০৭ সালে মারা যাওয়ার পর এম এ আজিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
এরপর ২০১২ সালের ২৭ ডিসেম্বরে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু সে কমিটিও আর আসেনি। এর মধ্যে ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ সম্প্রতি মারা যান। কাউন্সিলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর নতুন কমিটির ঘোষণা আসতে যাচ্ছে রবিবার।

Be the first to comment on "ঢাকা মহানগর আ’লীগের নতুন কমিটির ঘোষণা রোববার"