শিরোনাম

তনুর জন্য সংসদ অভিমুখে পদযাত্রার ডাক গণজাগরণ মঞ্চের

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ এবং আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকেলে শাহবাগে এক সমাবেশ থেকে আগামী ৫ মে এ কর্মসূচির ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, “কুমিল্লার রোডমার্চে গণজাগরণ মঞ্চ থেকে আমরা চারটি দাবি ঘোষণা করেছিলাম। সে চার দাবিতে জানিয়ে ৫ মে ‘তনু জন্য বিচার’ শিরোনামে বাংলাদেশ জাতীয় সংসদ অভিমুখে ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচি ঘোষণা করছি।” ওই দিন সকাল ১১টায় শাহবাগ থেকে সারাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবাইকে নিয়ে জাতীয় সংসদ অভিমুখে এই পদযাত্রা হবে বলে জানান তিনি। ইমরান বলেন, সারাদেশে গণজাগরণ মঞ্চের সংগ্রহ করা গণস্বাক্ষরসহ দাবি সম্বলিত একটি স্মারকলিপি পদযাত্রা শেষে স্পিকারের কাছে দেওয়া হবে।

গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাড়ির কয়েকশ গজের মধ্যে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর লাশ পাওয়া যায়। পুলিশ তদন্ত শুরু করলেও পরবতীর্তে ডিবি এবং সর্বশেষ মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

কিন্তু হত্যাকাণ্ডের অনেকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় প্রতিদিনই বিক্ষোভ-মানববন্ধন চলছে দেশের বিভিন্ন স্থানে।

basic-bank

Be the first to comment on "তনুর জন্য সংসদ অভিমুখে পদযাত্রার ডাক গণজাগরণ মঞ্চের"

Leave a comment

Your email address will not be published.


*