শিরোনাম

তাসকিনের ফেরার অপেক্ষায় মুশফিক

ক্রীড়া ডেস্ক: অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আইসিসির সাময়িক নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বাংলাদেশ দলের এই অন্যতম পেস বোলার তাসকিন আহমেদকে। তবে নিষেধাজ্ঞার পর বসে নেই তাসকিন। বোলিং কোচ হিথ স্ট্রিক দেশে ফেরার পরই শুরু হয়ে গেছে তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে পুনর্বাসনের কাজ। সাময়িক এই নিষেধাজ্ঞা কাটিয়ে তাসিকনের ফেরার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

এক ফেসবুক স্টাটাসে তাসকিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, শুভ জন্মদিন তাসকিন! আমরা সবাই তোমার ফেরার অপেক্ষায় আছি, পাশে আছি সবসময়…এগিয়ে চলো বেঙ্গল টাইগার!

প্রসঙ্গত, কয়েকদিনের ছুটি নিয়ে শ্রীলংকায় বেড়াতে গিয়েছেন তাসকিন। আর সেখানেই জন্মদিনের কেক কেটেছেন তিনি। শ্রীলংকায় কিছুদিন কাটিয়ে মালদ্বীপ উড়াল দেবেন এই পেসার।

basic-bank

Be the first to comment on "তাসকিনের ফেরার অপেক্ষায় মুশফিক"

Leave a comment

Your email address will not be published.


*