শিরোনাম

তিন-চার দিনের মধ্যে কলকাতায় জঙ্গীহানার আশঙ্কা

নিউজ ডেস্ক : জঙ্গি হানার আশঙ্কা কলকাতায়! আগামী তিন-চার দিনের মধ্যে কলকাতায় জঙ্গি হামলা হতে পারে বলে গোয়েন্দাদের আশঙ্কা। এই গোয়েন্দা তথ্যের প্রেক্ষিতে বিশেষ সতর্কতা জারি হয়েছে গোটা কলকাতায়। সতর্কতা জারি হয়েছে বিধাননগরেও।
কলকাতা এবং বিধাননগর কমিশনারেটের সবক’টি থানায় সতর্কবার্তা পাঠানো হয়েছে। তবে কলকাতার পার্ক স্ট্রিট এলাকা এবং বিধাননগর কমিশনারেটের অধীনে থাকা সল্টলেকে হামলা হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি বলে গোয়েন্দারা মনে করছেন। এই দুই এলাকায় তাই নিরাপত্তা এবং নজরদারির কড়াকড়ি সবচেয়ে বাড়ানো হয়েছে। সন্ত্রাসের ছক ব্যর্থ করতে সব রকম ভাবে সক্রিয় হয়েছেন পুলিশ ও গোয়েন্দারা। শহরে এবং শহর লাগোয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বা প্রতিষ্ঠানে স্নিফার ডগ নিয়ে নজরদারি শুরু হয়েছে বলে খবর।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "তিন-চার দিনের মধ্যে কলকাতায় জঙ্গীহানার আশঙ্কা"

Leave a comment

Your email address will not be published.


*