শিরোনাম

তিন হাজার শিশু শরণার্থীর দায়িত্ব নেবে ব্রিটেন

বিশ্ব ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় যাদের মা বাবা কিংবা অন্যান্য পরিজন নেই তাদেরসহ ২০২০ সালের মধ্যে তিন হাজার শিশু শরণার্থীর দায়িত্ব নেবে ব্রিটেন। দেশটির সরকার বলছে, এই মুহূর্তে বিশ্বের সব চেয়ে বড় শিশু পুনর্বাসনের কর্মসূচি এটি। খবর-বিবিসির।

সিরিয়ার যুদ্ধে বহু শিশু নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, অনেকের অভিভাবক যুদ্ধে মারা গেছে। এরকম অনেক শিশুই সিরিয়া থেকে পালিয়ে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে আশ্রয় নিয়েছে। ব্রিটেন এ কর্মসূচিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে তাদের পুনর্বাসন করবে।

তবে, এর আগে দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ২০২০ সালে মধ্যে বিশ হাজার শরণার্থী গ্রহণের যে ঘোষণা দিয়েছিলেন, এই শিশুরা সেই হিসাবের মধ্যে পড়বে না।

এদিকে, সমালোচকেরা বলছেন, হাজার হাজার সিরিয় শরণার্থী শিশু ইতোমধ্যেই বাবা-মা কিংবা অভিভাবক ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে ঢুকে পড়ার পর পাচার ও নিপীড়নের শিকার হয়েছে। ফলে ব্রিটেনের এ উদ্যোগ তাদের কোনো উপকারে আসবে না।

basic-bank

Be the first to comment on "তিন হাজার শিশু শরণার্থীর দায়িত্ব নেবে ব্রিটেন"

Leave a comment

Your email address will not be published.


*