শিরোনাম

ত্বকের যত্নে আঙ্গুর ও বাদাম

নিউজ ডেস্ক : আঙ্গুর ও বাদাম এই দুটি ফলই খাদ্য হিসেবে দেহের জন্য বেশ উপকারি। তবে ত্বকের যত্নে এগুলোর বাহ্যিক ব্যবহারও বেশ কার্যকর। আসুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে এই দুটি ফলের বাহ্যিক ব্যবহার:
আঙ্গুর
ত্বকের জন্য আঙুর খুবই উপকারী। ত্বককে সুন্দর, সুস্থ এবং উজ্জ্বল রাখতে আঙুরের জুড়ি মেলা ভার। কেননা বিভিন্ন রকম ত্বকের সমস্যা থেকে রক্ষা করে আঙুর। যেমন, সূর্যের তাপে ত্বকের উপরিভাগ কালো হয়ে যাওয়া বা সানবার্ন প্রতিরোধ করে, ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না ইত্যাদি। জেনে নিন কীভাবে ত্বকে আঙুর ব্যবহার করলে এই সমস্যাগুলো থেকে প্রতিকার পাওয়া যায়।
১. সানবার্ন থেকে মুক্তি
কখনও কখনও সানবার্ন ত্বকের এতটাই ক্ষতি করে যে, ত্বক দেখতে খুবই খারাপ হয়ে যায়। অনেক নামী-দামী প্রসাধনী দ্রব্য ব্যবহার করেও বিশেষ উপকার পাওয়া যায় না। এই সানবার্নের হাত থেকে আশ্চর্য রকমের কাজ দেয় আঙুর।
কয়েকটি আঙুর নিয়ে থেঁতলে মণ্ড করে নিন। এবার সেই মণ্ড সানবার্ন হওয়া জায়গায় ব্যবহার করুন। ৩০ মিনিট সেই মণ্ডটি লাগিয়ে রেখে দিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২. ত্বকে বয়সের ছাপ পড়া থেকে মুক্তি
পরিবেশে যে পরিমাণ দূষণ হচ্ছে, তাতে ত্বকে খুব তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যায়। শুধু দূষণের কারণেই নয়, হরমোন এবং অনিয়মিত ডায়েট এবং লাইফস্টাইলের জন্যেও এই সমস্যা দেখা দিতে পারে। ত্বকে বয়সের ছাপ পড়া থেকে কীভাবে আঙুর ব্যবহার করবেন?
দানাবিহীন আঙুরের মণ্ড তৈরি করুন। এবার মুখে ভালো করে সেই মণ্ড লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বাদাম
সব ধরনের ত্বরেক জন্য বাদাম খুবই উপকারী। বাদাম ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। শুধু প্রয়োজন ত্বক অনুযায়ী ব্যবহার করা।
১. অ্যাকনে মুক্ত ত্বক
বাদাম পাঁচ-ছয়টি, কিছু মুগডাল (সবুজ) নিমপাতার রসে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে পেস্ট তৈরি করে নিন। এ পেস্ট মুখে ২০-২৫ মিনিট রাখুন। এতে ত্বকে ময়েশ্চারাইজার বজায় থাকবে সঙ্গে সঙ্গে ত্বক অ্যাকনে থেকে রক্ষা পাবে।
২. সানবার্ন
সানবার্ন ত্বকের খুব ক্ষতি করে। তাই সানবার্ন থেকে রক্ষা পেতে বাদামের ভূমিকা অপরিসীম। কয়েকটি বাদাম গোলাপজলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে পেস্ট তৈরি করে এর সঙ্গে ডিমের সাদা অংশ ও কয়েক ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে ২০-২৫ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন। এতে করে সানবার্ন রিম্যুভ হয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
৩. রিংকেলস থেকে মুক্তি
রিংকেলস মুখের সৌন্দর্য নষ্ট করে ফেলে। তাই রিংকেলস কমাতে বাদামের গুরুত্ব অনস্বীকার্য। পাঁচ-ছয়টি বাদাম গরম দুধে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর পেস্ট তৈরি করে ডিমের কুসুম ভালো করে মিশিয়ে নিয়ে মুখে লাগাতে হবে। শুকিয়ে এলে ভালো করে ধুয়ে ফেলুন। এ প্যাকটি সময় ও ধৈর্য নিয়ে ব্যবহার করলে ত্বকে টান টানভাব বজায় থাকবে। সেই সঙ্গে ত্বক ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠবে।
৪. আইক্রিম
আইক্রিম হিসেবে বাদাম তেল খুবই উপকারী। এ তেল নিয়ে চোখের চারপাশে হালকাভাবে নিয়মিত লাগালে ডার্কসার্কেল চলে যাবে। সেই সঙ্গে রিংকেলসও কমে আসবে। এ ছাড়া ঘরে বসেই আপনি তৈরি করে নিতে পারেন। কয়েকটি বাদাম পেস্ট করে এর সঙ্গে মধু মিশিয়ে নিয়মিত চোখে ব্যবহার করলে ডার্ক সার্কেল কমে যাবে।
৫. বডি স্ক্রাবার
বডি স্ক্রাবার হিসেবে বাদাম ব্যবহার করে দেখতে পারেন। কয়েকটি বাদাম পেস্ট করে নিয়ে এর সঙ্গে সমপরিমাণে বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর এর সঙ্গে গরম দুধ সহযোগে প্যাক তৈরি করুন।
গোসলের সময় পুরো বডি স্ক্রাব করে ধুয়ে ফেলুন নিমিষের মধ্যে ত্বকের মধ্যে জেল্লা চলে আসবে। সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও চলে আসবে। এ ছাড়াও মেকআপ রিম্যুভার হিসেবেও বাদাম তেল ব্যবহার করতে পারেন।
৬. স্ট্রেস মাকর্স
স্ট্রেস মাকর্সের ক্ষেত্রে বাদাম খুবই উপকারী। তাই বাড়িতেই প্যাক তৈরি করে নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে দাগ কমে আসবে। টকদই, সমপরিমাণ মধু ও বাদাম পেস্ট মিশিয়ে হালকা গরম করে স্ট্রেস মাকর্সের জায়গাতে ভালোভাবে লাগিয়ে ২০-২৫ মিনিট রাখুন। এরপর আস্তে আস্তে ঘষে ধুয়ে ফেলুন। এতে করে দাগ কমে আসবে ও ত্বকের মসৃণতা বজায় থাকবে।

basic-bank

Be the first to comment on "ত্বকের যত্নে আঙ্গুর ও বাদাম"

Leave a comment

Your email address will not be published.


*