শিরোনাম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চতুর্থ হার অস্ট্রেলিয়ার

নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাঁড়াতেই পারছে না অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচেও হারলো তারা। প্রথম তিনটি ওয়ানডেতে জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয়া প্রোটিয়ারা রবিবার অজিদের চতুর্থ ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে। এতে হোইটওয়াশ হওয়ার আশঙ্কায় পড়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

পোর্ট এলিজাবেথে আগে ব্যাটিং করা অজিরা ৩৬.৪ ওভারে মাত্র ১৬৭ রান করেই গুটিয়ে যায়। জবাবে, ৩৫.৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় প্রোটিয়ারা।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ম্যাথু ওয়েড। আর ৫০ রান আসে মিচেল মার্শের ব্যাট থেকে। এছাড়া, অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, হ্যাস্টিংস ব্যাট হাতে ব্যর্থ হন। দলপতি স্মিথের ব্যাট থেকে আসে ২১ রান।

প্রোটিয়াদের হয়ে কাইল অ্যাবোট চারটি, তাবরাইজ সামসি তিনটি আর অ্যারন ফ্যাঙ্গিসো দুটি করে উইকেট দখল করেন।

১৬৮ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার হাশিম আমলা ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার ডি কক করেন ১৮ রান। তবে, দলকে সহজ জয় পাইয়ে দিতে দলপতি ফাফ ডু প্লেসিস করেন ৬৯ রান। এছাড়া, ডুমিনি ২৫, রিলে রুশো অপরাজিত ৩৩ রান করেন।

এই জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকলো দক্ষিণ আফ্রিকা।

 

basic-bank

Be the first to comment on "দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চতুর্থ হার অস্ট্রেলিয়ার"

Leave a comment

Your email address will not be published.


*