নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রথম স্মাট কার্ড পেলেন শাহানা আখতার খানম। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় রমনা থানার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ক্যাম্প থেকে তিনি কার্ডটি সংগ্রহ করেন। শাহানা আখতার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অংশের কাকরাইলের ভোটার। ঢাকা দুই সিটি করপোরেশনের উত্তরা এবং রমনায় থানা এলাকায় স্মাট কার্ড বিতরণের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। সকাল সাড়ে ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
শাহানা বলেন, খুব সুন্দর পরিবেশে নির্বাচন কমিশনের কর্মকর্তারা কার্ড বিতরণ করছেন। আগে আসলে আগেই পাবেন এমন ভিত্তিতে দেওয়া হচ্ছে স্মার্ট কার্ড। প্রথমে ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিয়েছি। এরপর পুরনো কার্ড জমা দেওয়ার পর তারা আমাকে স্মার্ট কার্ড দেন। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ৪০ জন অপারেটর কার্ড বিতরণে কাজ করছেন। বিকেল ৫টা পর্যন্ত চলবে এ কার্ড বিতরণ কার্যক্রম।

Be the first to comment on "দক্ষিণ সিটিতে প্রথম স্মার্ট কার্ড বিতরণ"