শিরোনাম

দাম বেড়েছে মাছের

নিউজ ডেস্ক: মাংসের দামে আগের সপ্তাহের ধারাবাহিকতা বজায় থাকলেও চলতি সপ্তাহে মাছের দাম কিছুটা বেড়েছে। তবে পেঁয়াজ, রসুন, আদার দাম অপরিবর্তিত রয়েছে। রাজধানীর উত্তরার হাজি ক্যাম্প, মোল্লারটেক ও ডুমনি ও বরুয়া কাঁচা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

রাজধানীর এসব এলাকার অধিকাংশ বাজার ঘুরে দেখা গেছে শাক-সবজির সরবরাহ ঠিক থাকায় এসবের দাম সহনীয় পর্যায়ে রয়েছে।

অন্যান্য নিত্য পণ্যের দামও ছিল স্বাভাবিক। শুক্রবার সকালে বিভিন্ন কাঁচা বাজারে চালের দর ছিল প্রকারভেদে প্রতি কেজি ৩৮ থেকে ৫০ টাকা, মুসুর ডাল প্রতি কেজির মূল্য ৯০ টাকা থেকে ১২০ টাকা, চিনি প্রতি কেজি ৭০ টাকা, আলু ২৩-২৫ টাকা, রসুন প্রতিকেজি ৯০ থেকে ১৬০ টাকা ও মরিচের গুঁড়া প্রতি কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা।

এছাড়া কাকরোল প্রতি কেজি ৩০ টাকা, বেগুন ৪০ টাকা, কাঁচা কলা ১ হালি ২৫ টাকা, পুঁইশাক প্রতি কেজি ২৫ টাকা, পটল প্রতি কেজি ৪০ টাকা এবং কাঁচামরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি করেছেন খুচরা ব্যবসায়ীরা।

মেল্লারটেক কাচাঁ বাজারের সবজি বিক্রেতা মোকবুল আহাম্মদ জাগো নিউজকে বলেন, এই এলাকায় দাম কিছুটা কম থাকে। আর টাটকা শাক-সবজি পেতে এই বাজারের বিকল্প নেই।

basic-bank

Be the first to comment on "দাম বেড়েছে মাছের"

Leave a comment

Your email address will not be published.


*